Skip to main content

Posts

Showing posts with the label আমার জীবনানন্দ

এক ফাইল জীবনানন্দ

  জীবনানন্দের সবরচনা (কবিতা,উপন্যাস,প্রবন্ধ) যাতে একসাথে হাতে পাওয়া যায়, তাই জন্য ইন্টারনেট এ এভেইলএবল বইগুলা ডাউনলোড করে একত্রীকরন(Merge) করে রাখসি। সেই ২০১৫ এ কলেজ পড়ুয়া বাউন্ডুলে কৈশোরে বরিশালে টাউনহলের জীবনানন্দ মেলা থেকে প্রথম অবসর প্রকাশনীর "প্রকাশিত - অপ্রকাশিত কবিতাসমগ্র" কিনেছিলাম জীবনানন্দ দাশের।তারপর বহুদিন শিয়রের পাশে জীবনানন্দ রেখে ঘুমিয়েছি।ঘুম ভেঙে উঠে পড়েছি।সমগ্র কৈশোর জুড়ে জীবনানন্দআচ্ছন্ন হয়ে কাটিয়ে দিয়েছি।এখন হাত বাড়ালেই ঐতিহ্য প্রকাশনীর জীবনানন্দ রচনাবলি (১- ৬ খন্ড) পাওয়া যায়।এখনও মানুষ ঘোরের মধ্যে ইনস্টাগ্রামে ছবির ক্যাপশান এ জীবনানন্দর কবিতা দিয়ে উদযাপন করে।আমার একটা ছোট্ট প্রয়াস এই সব কবিতা, উপন্যাস আর প্রবন্ধ একত্রিত করে সবার মাঝে একটা ফাইল হিসাবে ছড়ায় দেয়া,কারন জীবনানন্দ কবি হিসেবে আমাদের কাছে যতটা পরিচিত ততটাই অপরিচিত প্রাবন্ধিক আর ঔপন্যাসিক হিসেবে . Downloadable Drive Link: https://drive.google.com/file/d/1JP6MtHyp_RqDbYS8Vjzoz08Yj0tt7aIi/view?usp=sharing 📕📕 Drive Link

রবীন্দ্রনাথকে অস্বীকার এবং পুনরাবিষ্কার এর পছন্দের কিছু অংশ

  রবীন্দ্রনাথের সঙ্গে জীবনানন্দের ব্যক্তিজীবন ও সামাজিক অবস্থানের একটা তুলনা কৌতূহলোদ্দীপক হতে পারে। দুজনেই ব্রাহ্ম,কিন্তু জীবনানন্দ ব্রাহ্মদের সম্পর্কে আস্থা হারিয়ে  ফেলছেন।ব্রাহ্মদের ছুঁতমার্গ ও নীতি-কঠোরতা তিনি পছন্দ করতে পারছেন না।ভাগ্যের এমনই পরিহাস,ব্রাহ্ম নীতিবাগীশদের জন্যই তিনি চাকরি হারিয়েছেন এবং অন্য কোনো ভালো চাকরি পাননি।ব্রাহ্ম হলে সেই সময় অনেক সুবিধে পাওয়া যেত,কারন তখন বহু স্কুল কলেজ,শিক্ষা বিভাগে ছিলো ব্রাহ্মদের আধিপত্য। সেই হিসেবে, ইংরেজিতে এম এ পাস করার প্রায় সঙ্গে সঙ্গেই ব্রাহ্ম পরিচালিত সিটি কলেজে সহজেই চাকরি পেয়েছিলেন। সেই চাকরি রক্ষা করতে পারলে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারতেন জীবনানন্দ। গন্ডগোল বাধে সরস্বতী পূজা নিয়ে। বাংলার প্রায় সব স্কুল-কলেজেই সরস্বতী পূজো হয়, সিটি কলেজের অধিকাংশ ছাত্রই হিন্দু, তারাও সরস্বতী পুজো করতে চেয়েছিলো।কলেজ কতৃপক্ষের তাতে  ঘোর আপত্তি। এখনকার সহজ বুদ্ধিতে মনে হয়, ব্রাহ্ম কতৃপক্ষ অতখানি কট্টর না হয়ে যদি ছাত্রদের বুঝিয়ে বলতেন, কলেজ কম্পাউন্ড বাদ দিয়ে একটু বাইরে গিয়ে পূজা করো না বাপু, তা হলেই সমস্যার সমাধান হয়ে যেতো।কিন্তু ত...

সুনীলের জীবনানন্দ আবিষ্কার ও আমার জীবনানন্দ প্রেম!

সুনীল গঙ্গোপাধ্যায়ের বই খুব একটা পড়া হয়নি আমার।অনেককাল ধরে তার নাম বাংলা ভাষাভাষী পাঠকের কাছে জনপ্রিয়। কেউ কথা রাখেনির মতো কবিতা হরহামেশাই শোনা যায়।জীবনানন্দের প্রতি সুগভীর ভালোবাসা থেকে ওনার "আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য " পড়া শুরু করলাম।গদ্য বই।বই শুধু জীবনানন্দতেই থেমে থাকেনি সমসাময়িক আরো নানা কবিকে নিয়ে বেশ সরস আলাপ রয়েছে এই বইয়ে। চিত্র: আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য, আনন্দ পাবলিশার্স শুরুর দিকে জীবনানন্দকে নিয়ে কয়েকটি প্রবন্ধ। সেখানে জীবনানন্দের প্রতি তার তরুণ বয়সের ঝোক ও পরিনত বয়সের ভালোবাসার কথা বর্ননা আছে।এরপর ধীরে ধীরে বুদ্ধদেব বসু,বিভূতিভূষণ ও সুধীন্দ্রনাথ দত্তের কবিতার ব্যাপার এ সুন্দর বিশ্লেষণ। এছাড়াও ওনার তৎকালীন জীবনে কবিতার সাহায্যে যাদের সাথে ওনার সখ্যতা ছিলো, ওঠা বসা ছিলো তাদের প্রতি অর্ঘ্য নিবেদন করেছেন।আ্যালেন গিন্সবারগের কথা সবাই জানি কমবেশি।বাংলাদেশের যুদ্ধে যিনি যুক্ত ছিলেন, লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড নামের কালজয়ী কবিতা।এরপর সমরেশ বসু ও শক্তিতে এসে থেমেছেন।শক্তি চট্টোপাধ্যায় ও আমার অন্যতম প্রিয় কবি।শক্তির ব্যাপারে বেশ কয়েকটা লেখা শেষের...