Skip to main content

Posts

Showing posts with the label বিজ্ঞান

রাকানিয়েলো ও ভাইরোলজি

  বিভিন্ন কোর্স পড়ার আগে, ওই কোর্স রিলেটেড বেষ্ট লেকচারগুলো ইউটিউব খুজে দেখে নেই। অভ্যাসবশত,  Virology পড়ার আগে এই কাজ করতে যেয়ে খুজে পাই Vincent Racaniello (ভিনসেণ্ট রাকানিয়েলো) কে। রাকানিয়েলো কলম্বিয়া ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি ডিপার্টমেন্টের শিক্ষক ।উনি পোস্টডকে কাজ করেছেন ডেভিড বাল্টিমোরের সাথে পোলিওভাইরাস নিয়ে।আর বাল্টিমোর কে আমরা সবাই চিনি ভাইরাসের ক্লাসিফিকেশান এর জন্য। https://onceascientist.net/2020/05/26/ep15/ ইউটিউব এ Racaniello র অত্যন্ত চমৎকার একটা চ্যানেল রয়েছে উনার নিজের নামেই  https://www.youtube.com/c/VincentRacaniello/featured ।এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ের উপর ৫ টা পডকাস্ট হোস্ট করেন : This week in Virology, This week in Parasitism,This week in Microbiology, This week in Evolution এবং  Urban Agriculture । আমাদের  সবার পরিচিত ফ্লিন্টের Principles of Virology  বইয়ের কো-অথর উনি ।ভাইরোলজি বিষয়ক যেকোনো কিছু গুগল করলে সবার আগে যে ওয়েবসাইট টা এসে হাজির হয় virology.ws ওটা উনার ই হাত ধরে গড়ে ওঠা ।২০১৫ সালে তিনি American Society fo...

থাইলাসিন ( Thylacine) : তাসমানিয়ার বিলুপ্ত প্রাণী

থাইলাসিন (Thylacine), যার আরেক নাম তাসমানিয়ান টাইগার।এরা পৃথিবীর সর্ববৃহৎ মাংসাশী মারসুপিয়াল।বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটির উদ্ভব ঘটেছিলো ৪ মিলিয়ন বছর আগে।একদম সবশেষ জীবিত প্রাণীটির সন্ধান পাওয়া যায় ১৯৩৬ সালে। থাইলাসিনদের দেখে নেকড়ে, শেয়াল ও বড় বিড়ালের সংমিশ্রণ বলে মনে হয়।হলদে বাদামী রংয়ের পশম ও শক্তিশালী চোয়াল রয়েছে এদের।প্রকৃতপক্ষে, সর্বশেষ জীবিত থাইলাসিন টি Hobarts Beaumares Zoo তে ছিলো।ওটার নাম ছিলো বেনজামিন। কিন্ত দুঃখজনকভাবে ১৯৩৬ এর আগস্টে কোনো এক শীতের রাতে পরিচারক থাইলাসিনটিকে তার আবাসস্থলে ফিরিয়ে আনতে ভুলে যান।এরপর এটিকে মৃত পাওয়া যায়। এরপরও অসংখ্য মানুষ জীবিত থাইলাসিন দেখেছেন বলে দাবি করেছেন।তবে সেসবের কোনো সত্যতা পাওয়া যায়নি।ইউরোপিয়ান কলোনিয়াল যুগে তাসমানিয়াতে বহু সংখ্যক থাইলাসিন কে নির্বিচারে হত্যা করা হয়েছিলো। কিন্তু এখনো তাসমানিয় সংস্কৃতিতে থাইলাসিন একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।২০০২ সালে অস্ট্রেলিয়ান মিউজিয়াম এর বিজ্ঞানীরা থাইলাসিন DNA কে রেপ্লিকেট করতে সক্ষম হয়েছে। এর ফলে ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে থাইলাসিনদের ফিরিয়ে আনার সম্ভাব্য সুযোগ সৃষ্টি হয়েছে। T...