Skip to main content

Posts

Showing posts with the label শব্দসাপ্তাহিক

রাকানিয়েলো ও ভাইরোলজি

  বিভিন্ন কোর্স পড়ার আগে, ওই কোর্স রিলেটেড বেষ্ট লেকচারগুলো ইউটিউব খুজে দেখে নেই। অভ্যাসবশত,  Virology পড়ার আগে এই কাজ করতে যেয়ে খুজে পাই Vincent Racaniello (ভিনসেণ্ট রাকানিয়েলো) কে। রাকানিয়েলো কলম্বিয়া ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি ডিপার্টমেন্টের শিক্ষক ।উনি পোস্টডকে কাজ করেছেন ডেভিড বাল্টিমোরের সাথে পোলিওভাইরাস নিয়ে।আর বাল্টিমোর কে আমরা সবাই চিনি ভাইরাসের ক্লাসিফিকেশান এর জন্য। https://onceascientist.net/2020/05/26/ep15/ ইউটিউব এ Racaniello র অত্যন্ত চমৎকার একটা চ্যানেল রয়েছে উনার নিজের নামেই  https://www.youtube.com/c/VincentRacaniello/featured ।এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ের উপর ৫ টা পডকাস্ট হোস্ট করেন : This week in Virology, This week in Parasitism,This week in Microbiology, This week in Evolution এবং  Urban Agriculture । আমাদের  সবার পরিচিত ফ্লিন্টের Principles of Virology  বইয়ের কো-অথর উনি ।ভাইরোলজি বিষয়ক যেকোনো কিছু গুগল করলে সবার আগে যে ওয়েবসাইট টা এসে হাজির হয় virology.ws ওটা উনার ই হাত ধরে গড়ে ওঠা ।২০১৫ সালে তিনি American Society fo...

সাপ্তাহিক মুখবন্ধ

  লেখার অভ্যাস জারি রাখা কিংবা ব্লগ কে সচল রাখা দুইক্ষেত্রেই সাপ্তাহিক কিছু একটা লেখা দরকার। সারা সপ্তাহের স্ট্রেস ঝেড়ে ফেলতেও লেখা উচিত।সপ্তাহজুড়ে ঘটে যাওয়া ঘটনা,আর সেসব থেকে গ্রহণ করা শিক্ষাটাও লিখে রাখা উচিত।সেই ভাবনা থেকেই শুরু করলাম "শব্দসাপ্তাহিক"।সপ্তাহান্তে কাজে কিংবা পড়াশোনার ফাকে একটু সময় করে কিছু একটা লিখে ব্লগে দেওয়ার জন্যই এই সাপ্তাহিক সেকশান টা চালু করা।ব্লগের নাম শব্দশৈশবের সাথে মিল রেখে এর নাম রাখলাম শব্দসাপ্তাহিক।দাঁতভাঙা কোন রাজনৈতিক বিশ্লেষণ থাকবে না এখানে,এরচে বরং ছুটির দিনে দেখা কোন মুভি কিংবা পড়া কোন বইয়ের ছোট্ট করে আলোচনা সমালোচনাই বেশি জায়গা পাবে।আরো জায়গা পাবে নিজের অভিজ্ঞতা, যা জানা দরকার আমার নিজের এবং আমার আশেপাশের সকলের।