Skip to main content

Posts

আমার পছন্দের পডকাস্টার

বর্তমান ইন্টারনেট দুনিয়ায় পডকাস্ট জিনিসটা খুবই পপুলার।আজকে আমি লিখবো আমার তিনজন পছন্দের পডকাস্টার নিয়ে। ১.Joe Rogan: পডকাস্ট এর দুনিয়ায় অবিসংবাদিত নাম Joe Rogan। উনার পডকাস্ট এর নাম  Joe Rogan Experience । উনি তাবৎ দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা নিয়ে পডকাস্ট এ আলোচনা করেনা না।রাজনীতি থেকে দর্শন, বিজ্ঞান থেকে মার্শাল আর্ট বিভিন্ন ব্যাপার এ উনি ডাইভার্স হোস্টদেরকে ইনক্লুড করেন।                  Image : Joe Rogan Experience  ২.Lex Friedman : Joe Rogan এর ভক্তের সংখ্যা বেশি হলেও আমার ব্যক্তিগত পছন্দ Lex Friedman। রাশিয়ান আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট সবসময় এক্সাইটিং সব গেষ্ট হাজির করেন উনার পডকাস্ট এ।            Image : Lex Friedman Podcast ৩.Huberman Lab : আমার পছন্দের অন্যতম একজন পডকাস্টার হচ্ছেন Andrew D. Huberman। পেশায় Neuroscientist হলেও এই পডকাস্টার এর পডকাস্ট এ আছে নানা বৈচিত্র্য। যদিও বেশিরভাগ পডকাস্ট এ উনি  Health, Fitness,Aging, Depression এসব নিয়েই কথা বলেন। ...

Spanish Learning Resource

To learn a language is to have one more window from which to look at the world .  মাতৃভাষার পাশাপাশি অন্য যে কোন ভাষা শেখা যে কত চমৎকার একটা অভিজ্ঞতা হতে পারে একথা বলাই বাহুল্য। আমার ভাষাপ্রীতি শুরু হয়েছিলো ২০১৭ সালে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম থেকেই।তখন থেকেই Duolingo র সাথে জার্নি শুরু হয়। Spanish দিয়ে ভাষা শেখা শুরু তবে এরপর এ Duolingo তে আরো অনেক ভাষার enroll করেছি। তবে আজকে Spanish শেখার কয়েকটা resources নিয়ে লিখবো। ১. Duolingo : নিঃসন্দেহে ভাষা শেখার জগতে বিপ্লব নিয়ে এসেছে এই Duolingo  এপ। এই এপ্লিকেশন ব্যাবহার করে অনেক ভাষা শেখার সুযোগ আছে, তবে আপনি Spanish শিখতে চাইলে Spanish to English এবং English to Spanish দুটোতেই enroll করতে পারেন। Duolingo তে ভাষা শিখুন আর হারিয়ে যান XP, Gems এর মজার দুনিয়ায়।          চিত্র : Duolingo app এর অসাধারণ কালারফুল ইন্টারফেস ২. Books : Spanish শেখার জন্য বিগিনারদের উপযুক্ত অসংখ্য বই internet এ আছে। তবে Dummies সিরিজের Spanish for Dummies, Spanish All in one for Dummies এগুলা শুরু করার জন্য চমৎকার ব...

জাহাজের পটভূমিতে

সকালের কোলাহল শুরু হতে, শুরুর সূর্যের আলো যেইমাত্র জানালা দিয়ে ঘরে প্রবেশ করে তখন আর কে এলিয়ে থাকে গা বিছানার পরে? অতএব, চমৎকার একটা দিনের শুরু শুরু আরো কিছুকাল উদ্দেশ্যেহীন বেচে থাকা কি করে কাটবে এই নিরাশ সময়,সব এলোমেলো ভেবে। ঘর থেকে বের হয়ে একটি পাখিকে ডেকে যেতে দেখি শুধু গাছের আড়ালে তারপর দিন বেড়ে যায়,মানুষের সব  ক্ষুধা গ্রাস করে মৃত অন্ধকার  দুপুরের নিরবতা সবচেয়ে বেশি ভালো লাগে যখন সাগরতীরে ভিড়ে যায় পুরোনো জাহাজ নাবিকেরা নেমে পরে বন্দরের কাছে তাদের ও আছে প্রয়োজন আরো কিছুকাল বেচে উপভোগ করা এই সময়ের স্মৃতি  কত দিন কত রাত পরে,ভিড়ে তারা বন্দরের কাছে। বিকেলের আলোতে বসে চায়ের দোকানে সব কথা ভেবে যায় একটি যুবকে সব অন্ধকার কখন নামবে এই পৃথিবীর বুকে, কখন ফিরবে সব পাখিরা নীড়ে,  কখন উঠবে সব তারাদের দল, অন্ধকার ফুড়ে সব শান্ত চারিদিকে, সব কোলাহল শেষে কখন ফিরবে সব ক্লান্ত দেহ বিছানার পরে।

দুপুরে রোদের রং

দুপুরে রোদের রং খেলা করে সুপুরির বনে পাখি ডেকে যায় -অনেক রংয়ের পাখি ভেঙে দেয় নির্জনতা মানুষের মনে অনেক সময় পরে রোদের রংয়ের কাছে ম্নান হয় আমাদের সফলতা দিনের সময় আর রাতের সময় কিভাবে কেটেছে তার নিরেট হিসেব চায় আমাদের কাছে, জীবন। কত কথা পরে থাকে,বলা হয় অনেক সময় পরে,অনেক শপথ ভেঙে যায় ভুলে যাই, কত পথ পার হলে পাব জীবনের সব শ্রেষ্ঠ সফলতা আর কত হৃদয় পোড়ালে আর কত রাত্রি কাটালে কত অন্ধকার, সব আলো হয়ে ধরা দেবে।

দীর্ঘশ্বাস -নদীর ধারে।

আমাদের ভেতরে জেগে থাকে একটা দীর্ঘশ্বাস  হৃদয় ঘুমায়ে যায়,জেগে থাকে আমাদের মন কত দিন পরে, কোনো এক শান্ত শীত ভোরে দূর থেকে ভেসে আসে খেজুর পাতার ঘ্রাণ  রংয়ের আকাশে ভেসে মেঘ একটুকু বয়ে নেওয়া রঙিন আবেগ। আমরা ভাবতে থাকি টিনের চালের নিচে শুয়ে কত বাস ট্রাম চলে,আর কত দূর দৌড়ালে  আমাদের কাছে এসে সময় ক্ষমা চেয়ে নেবে আর কত গল্প বলে,কত সব কবিতা লেখা হলে মানুষ ভেবে নেবে সফল জীবন কত দিন, কত সন্ধ্যা পাখির ডাকের থেকে আকাশ দেখে,নিরবে নদীর পারে নদীর ঢেউয়ের সাথে কত কথা বলা হলে পরে আমাদের বন্ধু হবে,আমরা হবো বন্ধু নদী কিংবা ঘাসের  কত দিন কথা হয় ওই নীল পাখিদের সাথে।

ভোরের কবিতা- পাখিদের গানে

এইখানে জানালার ফাকে দেখা যায় আমের মুকুল করলার ফুল,ফুটে আছে দেয়ালের পাশে প্রেমিকার মুখ ভেসে আছে কয়েকটা বাড়ি পরে। কতকাল দেখিনি সে মুখ সময় চলিয়া গেছে, সেরে গেছে প্রেমের অসুখ,কত কাল কত দিন চলে গেছে? আজ এই কুয়াশার ভোরে  পাতাঝরা লম্বা গাছের ভিড়ে  ব্যাস্ততম দিনের শিয়রে  একবার একটা কথাকে বলে দিয়ে প্রেমিকার কাছে  সব শান্তি, সব রোদ নিবো নিজের গায়ে মাখিয়ে। 

রাকানিয়েলো ও ভাইরোলজি

  বিভিন্ন কোর্স পড়ার আগে, ওই কোর্স রিলেটেড বেষ্ট লেকচারগুলো ইউটিউব খুজে দেখে নেই। অভ্যাসবশত,  Virology পড়ার আগে এই কাজ করতে যেয়ে খুজে পাই Vincent Racaniello (ভিনসেণ্ট রাকানিয়েলো) কে। রাকানিয়েলো কলম্বিয়া ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি ডিপার্টমেন্টের শিক্ষক ।উনি পোস্টডকে কাজ করেছেন ডেভিড বাল্টিমোরের সাথে পোলিওভাইরাস নিয়ে।আর বাল্টিমোর কে আমরা সবাই চিনি ভাইরাসের ক্লাসিফিকেশান এর জন্য। https://onceascientist.net/2020/05/26/ep15/ ইউটিউব এ Racaniello র অত্যন্ত চমৎকার একটা চ্যানেল রয়েছে উনার নিজের নামেই  https://www.youtube.com/c/VincentRacaniello/featured ।এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ের উপর ৫ টা পডকাস্ট হোস্ট করেন : This week in Virology, This week in Parasitism,This week in Microbiology, This week in Evolution এবং  Urban Agriculture । আমাদের  সবার পরিচিত ফ্লিন্টের Principles of Virology  বইয়ের কো-অথর উনি ।ভাইরোলজি বিষয়ক যেকোনো কিছু গুগল করলে সবার আগে যে ওয়েবসাইট টা এসে হাজির হয় virology.ws ওটা উনার ই হাত ধরে গড়ে ওঠা ।২০১৫ সালে তিনি American Society fo...