Skip to main content

ধূসর সাদা বৃষ্টি

আজ সকালটা জুড়ে প্রচন্ড বৃষ্টি 

একটা সজীব গন্ধ বাতাসে

একটা জীবন ক্ষয়ে যায়, একটা না 

বলা কথা রয়ে যায় বুকের গভীরে

যেমন থাকে দীর্ঘদিন না দেখে থাকা প্রেমিকের সুর।


সকালটা জুড়েই বৃষ্টি 

এরকম অসাধারণ এক সকালে 

বাইরে তাকিয়ে বৃষ্টি দেখা

জীবনের হিসেব কষা

সময়ের ফাক গলে 

কোথা থেকে কত বছর চলে গেল,

কখন বাস্তবতা এসে সামনে দাড়ালো,  

সেসব হিসেবের সময় না।


কবিতা লেখার সময় কি?

হতেও পারে, কত স্বপ্নই তো কবিতা হয়ে যায়

কবিতারা পিছু ছাড়ে না 

বৃষ্টি দিনে আরো বেশি জেকে বসে মাথার ভেতরে। 

এসব কবিতা লিখতে লিখতেই

একদিন কবিরা টের পেয়ে যায়

ফুরিয়ে এসেছে জীবনের সময়।


-------------------------------------------

নিয়ামতি বন্দর, বরিশাল।

২৯ জুন, ২০২৪.

Comments

Popular posts from this blog

সমরেশের : আট কুঠুরি নয় দরজা

সমরেশ মজুমদারের বইপড়া হয়না অনেকদিন।কালবেলা পড়েছিলাম বহু বছর আগে,তখন সমরেশকে চিনতামও না ভালোভাবে।অনেক বছর পর আবার সমরেশ পড়া হলো।তাছাড়া পিএইচডিতে এসে পড়ার সময় মেলানো কঠিন।গতমাসে বই পড়ার উদ্দেশ্যে কিন্ডল কিনলাম।এবার অনেকটা জেনে,বুঝে সমরেশ দিয়ে কিন্ডলে পড়া শুরু করলাম।উপন্যাসের নাম আট কুঠুরি নয় দরজা।পলিটিকাল থ্রিলার বলে নাম দিয়েছে এইবইয়ের জনরার।থ্রিলার ও পড়েছি কত, খুব বেশি পড়া হয়নি।তবে এইবইয়ের বেশ কয়টা চ্যাপ্টার পরতে যেয়ে শ্বাসরুদ্ধ অবস্থা হয়েছিলো।আকাশলালের চরিত্রের রহস্য উদঘাটনে অনেক দুপুর কেটে গেছে এই বইয়ের সাথে।ডাক্তারদের এই গন্ডগোলের শহরে আসা,বাঘের সাথে লড়াই।প্রথমে তো ভেবেই নিয়েছিলাম বাঘের রহস্য উপন্যাস এটা।তবে আস্তে আস্তে সব জট খুলতে থাকে।ম্যাডাম চরিত্র এখনও রহস্য আমার কাছে।যাই হোক অনেকদিন পর চমৎকার একটা বই পড়লাম এটাই সার্থকতা।

দর্শনবিষয়ক তিনটি বই: যারা শুরু থেকে শুরু করবেন তাদের জন্য।

সক্রেটিস বলে গেছেন বিস্ময় থেকে জ্ঞানের শুরু।জ্ঞান  অসীম। জ্ঞানের শুরু আর শেষ আছে বলে আমার কাছে মনে হয়না।এই অপরিসীম জ্ঞানের জগতে দর্শনের জ্ঞান অর্জন কোথা থেকে শুরু করবো এই নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে সেজন্য আজকে দর্শনের তিনটা বই নিয়ে লিখবো যেখান থেকে যেকেউ অনায়াসে দর্শন পড়া শুরু করতে পারে। ১.Philosophy for Dummies :Dummies সিরিজের বই নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই।আমি personally এই সিরিজের বিশাল ভক্ত। পারলে সব বই কিনে ফেলি।৪০৩ পৃষ্ঠার বিশাল কলেবর এর এই বই লিখেছেন Tom Morries। মরিস ইউনিভার্সিটি অব নটরডেমের দশনের অধ্যাপক। বইয়ে সাকুল্যে নয়টা পার্ট, একেক পার্টে আবার একাধিক অধ্যায়।দর্শনের মূল সব বিষয় নিয়ে আলোচনা, তুলে এনেছেন দর্শনের Fundamental সব প্রশ্ন ও তার উত্তর। এই বইয়ে দার্শনিকের জীবনকাহিনী নিয়ে অত বেশি আলোচনা নেই,তবে বইয়ের একদম শেষে আছে "Parts of Tens"। দশজন বিখ্যাত দার্শনিক আর দশটা বিখ্যাত দর্শনের প্রশ্ন নিয়ে সাজানো এই অধ্যায়। ২.Philosophy 101: এই বইটি লিখেছেন  Paul Kleinman। উনার ডিগ্রি আছে আমাদের সময়ের সবচেয়ে বড় দার্শনিক প্রতিষ্ঠান Havard Divinity School ...

জীবনানন্দ দাশের কাব্যসম্ভার

জীবনানন্দ দাশের প্রথম কবিতাসমগ্রটা কিনি ২০১৪ সালে।তখন কেবল স্কুল পেরিয়ে কলেজে উঠেছি।বরিশাল শহরে থাকি তখন।টাউন হলের জীবনানন্দ মেলায় বইটা কিনেছি।তখনকার সময়ে দাম ছিলো প্রায় ৪০০ টাকা।৪০০ টাকা তখন অনেক টাকা,সারা মাসের প্রাইভেট খরচ।তাও টাকা জমিয়ে কিনে ফেলসি।  এরপর অসংখ্য জীবনানন্দের বই কিনেছি।তাও গতকাল নীলক্ষেত ফুটপাত ধরে হেটে যেতে চোখে পড়ল জীবনানন্দ দাশের কাব্যসম্ভার।কতিদনের পুরোনো এ বই।১৯৭১ সালে মহসীন হলের কবীর নামের একজন প্রথম কিনেছে।তখনকার সময় দাম ছিলো ১৫ টাকা।আমি কিনলাম ১৫০ টাকায়।বইটা দেখে আর লোভ সামলাতে পারেনি। এসব বই সংগ্রহে রাখতে পারাও সৌভাগ্য!  চিত্র: ঢাকা থেকে বাংলা ১৩৭৬ সনে প্রকাশিত।